বিশ হাজার পরিবারকে সহায়তা দেবে সিসিক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাস জনিত রোগের সংক্রমন রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধের এই সময়ে নিম্ন আয়ের কর্মহীন মানুষের পাশে দাড়াচ্ছে সিসিক। সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর নির্দেশিকা অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে একযোগে এই সহায়তা দেয়া হবে।
মঙ্গলবার (১৩ জুলাই) থেকে এক যোগে সিসিকের ২৭টি ওয়ার্ডে শুরু হবে এই সহায়তা কার্যক্রম।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, করোনা ভাইরাস জনিত রোগের সংক্রমনের উর্ধ্বগতির এই সময়ে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ মেনে চলতে আমরা সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করছি। নানা ধরণের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে আছেন। তবুও করোনা ভাইরাসের সংক্রমন ঠেকানো যাচ্ছে না।
তিনি বলেন, বিধি-নিষেধের এই সময়ে সিলেট মহানগরের নিম্ন আয়ের কর্মহীন মানুষের খাবার সংকট দেখা দিয়েছে। সরকারও বিষয়টিতে দৃষ্টি দিয়েছেন। সরকারী অনুদানের পাশাপাশি সিসিকের নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে আমরা বিশ হাজার মানুষকে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নিয়ে আসছি।
সহায়তার মধ্যে প্রতিটি পরিবারের জন্য থাকবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ডাল ও লবন ১ কেজি করে এবং ১টি করে সাবান। এ কর্মসূচীর জন্য নগদ ২৫ লাখ টাকা এবং ৫০ মেট্রিক টন চাল বরাদ্ধ পেয়েছে সিসিক। সরকারি বরাদ্ধে ৫ হাজার পরিবারকে এই সহায়তা দেয়া যাবে। আরো পনের হাজার পরিবারকে এই কর্মসূচীর আওতায় আনতে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।
এছাড়া ৩৩৩ নম্বরে কল দিয়েও সহায়তা চাইতে পারবেন সহায়তা প্রত্যাশিরা। সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন স্থানীয়ভাবে যাচাই বাছাই করে এই সহায়তা প্রদান করবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed