ভারতে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। রোববার (১১ জুলাই) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। শনিবারের (১০ জুলাই) তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও তা ৯০০-এর কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৮৯৫ জন মারা গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রোববার (১১ জুলাই) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজার ২২২। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৪০ জনের।
ভারতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ২ দশমিক ২৫ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫২৬ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১১৮।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লাখ ৪৩ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৪৭০ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৩৭ লাখ ২৩ হাজার ৩৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৭ কোটি ৬০ লাখ ৩২ হাজার ৫৮৬ জন টিকা পেয়েছেন ভারতে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ২৮১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৭০৬ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৪২ হাজার ৬৭৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৫০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৪৭৭ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed