বিএনপি নেতা নাসের রহমান স্ত্রী-সন্তানসহ করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাসের রহমান, তাঁর স্ত্রী রেজিনা রহমান এবং তাঁদের মেয়ের তিনদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ নাসের রহমানের অক্সিজেন সেচুরেশন ওঠানামা করলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর স্ত্রী রেজিনা রহমান ও মেয়ের শারীরিক অবস্থা ভালো আছে।
এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান করোনা আক্রান্ত নাসের রহমান ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed