Main Menu

সিলেটে করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪২

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৬ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪২ জন। এর আগে কখনোই সিলেটে চার শ’র বেশি মানুষ একদিনে করোনাক্রান্ত হননি।

Manual2 Ad Code

সর্বশেষ বৃহস্পতিবার (৮ জুলাই) পূর্ভবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ৩৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

সিলেট বিভাগের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ১০২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জন করোনা রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ৪৩.১২ শতাংশ।

Manual8 Ad Code

তিনি জানান, নতুন রোগীদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

Manual8 Ad Code

ডা. সুলতানা রাজিয়া আরও জানান, সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, অপরজন মৌলভীবাজারের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। সবমিলিয়ে মারা গেছেন ৫১১ জন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) জানান, বর্তমানে সিলেটজুড়ে ৫৫১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code