বিএসএফের ধাওয়ায় পানিতে পড়ে বাংলাদেশী যুবক নিখোঁজ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে পড়ে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সোহেল মিয়া (২৮) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আদর্শগ্রামের শফিক মিয়ার ছেলে। সে সাতার না জানায় ভারতীয় বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে ৷
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান জানান, গত ৬ জুলাই আদর্শগ্রামের শফিক মিয়ার একটি হালের গরু হারিয়ে যায় ৷ ৭ জুলাই বুধবার গরুর সন্ধান করতে ভারতের সীমান্তে প্রবেশ করে সোহেল ৷ ভারতে প্রবেশের সময় সোহেলকে দেখে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৷
সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতীয় সুপারী জুমে গরু খোঁজে না পেয়ে সোহেল বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ভারতের রংহংকং বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে। এসময় সোহেল নিজেকে রক্ষা করতে এলো মেলো দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে ভারত সীমান্তের রংহংকং এলাকার একটি গর্তের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানা সোহেল গর্তে ঝাপ দিলেও ভারতীয় বিএসএফ সদস্যরা তার উপর পাথর নিক্ষেপ করেছে বলে স্থানীয় সূত্রে ইউপি চেয়ারম্যান জানতে পারেন বলে জানিয়েছেন।
বিএসএফ’র ধাওয়ায় পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে ৷ বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার কাছে পৌছে।
এদিকে সংবাদ পেয়ে শ্রীপুর বিজিবি ক্যাম্প ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনা স্থলের বাংলাদেশ অংশ ঘুরে দেখেছেন ৷ কোভিড-১৯ এর কারনে সীমান্তে নিষেধাজ্ঞা থাকার কারনে বিএসএফ সদস্যদের সাথে বিজিবির যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, পুলিশের টিম ঘটনাস্থলের আশ পাশ এলাকায় সংবাদ নিয়ে যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে ৷
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান জানান, এলাকা দূর্গম ও ভারতের অভ্যন্তরে হওয়ার কারনে এছাড়া গর্তের গভীরতা বেশি থাকায় নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।
শ্রীপুর ক্যাম্পের ভিআইপি সদস্য মিজান মোবাইল ফোনে জানান, বিএসএফের ধাওয়া খেয়ে যুবক নিখোঁজের বিষয়টি শুনেছি ৷ ফেরত এসেছে কিংবা আসেনি বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন তিনি ৷ সীমান্তে কড়া নিষেধাজ্ঞা থাকায় আমরা মিট পতাকা বৈঠক করা সম্ভব হচ্ছে না।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed