Main Menu

ডা. আরমান আহমদ শিপলুর ত্রান সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: কামরান আছমা হেলথ কেয়ার সার্ভিসের উদ্যোগে (৭ জুলাই) বুধবার সকাল ১১টায় নগরীর ছড়ারপাড়স্থ এলাকায় অসহায়, দুঃস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেন, বিশ্বব্যাপী আমরা একটি কঠিন দুঃসময় পার করছি। করোনা মহামারির এই সময়ে চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিক ভাবে দেশের মানুষের জীবন বাঁচাতে ও জীবন সাজাতে কাজ করছেন। আমাদের সকলকে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে মানুষের মাঝে চাল ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এম এ মতিন, কামাল আহমদ, এনাম আহমদ, আব্দুর রহমান, দিলিপ মিয়া, ইমরান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed