মাধবপুরে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে স্বামীর হাতে সৌদিপ্রবাসী স্ত্রী পারভিন আক্তার (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন। বুধবার (৭ জুলাই) ভোরে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তকদির হোসেনের স্ত্রী পারভীন আক্তার দুই বছর সৌদিতে গৃহকর্ত্রীর কাজ শেষে এক মাস আগে বাড়িতে আসেন। এরপর আবারও তিনি সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে স্বামী বাধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। বুধবার ভোর রাতের কোনো এক সময় ঝগড়ার এক পর্যায়ে তকদির হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী পারভীন আক্তারকে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, পারভীন আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী তকদির হোসেন পালিয়ে গেছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed