ফের সিলেটে টিকাদান কার্যক্রম শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের টিকাদান কার্যক্রম শুরু করছে স্বাস্থ্য অধিদফতর। সিলেট সিটি করপোরেশন এলাকায় বসবাসকারীরা ‘মডার্না’র টিকা এবং জেলা-উপজেলার বাসিন্দাদের ‘সিনোফার্ম’ এর টিকা প্রদান করা হবে।
মডার্না যুক্তরাষ্ট্রে উৎপাদিত টিকা। অন্যদিকে সিনোফার্ম চীনের টিকা। বাংলাদেশ মডার্নার টিকা পেয়েছে ২৫ লাখ ডোজ, সিনোফার্মের ২০ লাখ ডোজ। সে লক্ষ্যে বুধবার (৭ জুলাই) থেকে ফের শুরু হয়েছে টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম। ৩৫ বছরের বেশি বয়সের সবাই এই নিবন্ধন করতে পারবেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকা নিতে হলে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কেউ টিকা পাবেন না। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে। টিকার সংকট দেখা দেওয়ায় গেল ৫ মে সিলেটসহ সারাদেশে টিকার নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
এর দুই মাস পর বুধবার (৭ জুলাই) থেকে ফের টিকার নিবন্ধন শুরু হয়েছে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে ৩৫ বছরের বেশি বয়সীরা নিবন্ধন করতে পারবেন। সুরক্ষা অ্যাপে বা এই ওয়েবসাইটে https://surokkha.gov.bd/ প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে। ফোন ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, জন্মতারিখ, পেশার তথ্য দিতে হবে। পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কীনা তাও জানাতে হবে। অ্যাপে নিবন্ধনের পর এসএমএসের মাধ্যমে পরবর্তী তথ্য জানানো হবে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed