মোগলাবাজারে টমটম উল্টে প্রাণ গেল ট্রাক চালকের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে টমটম উল্টে ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মহিলা সহ ৫ জন আহত হয়েছেন। নিহত ট্রাক চালক মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত মজর খলিফার পুত্র হান্নান মিয়া (৪৫)।
সোমবার বিকেল সাড়ে ৫টায় মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হান্নান মিয়া জাহানপুর জামে মসজিদে আছরের নামায আদায় করে টমটম যোগে মোগলাবাজারে যাচ্ছিলেন। টমটমে উঠার ৫-৭ মিনিটের ভিতরে এটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সামনে আসে। এক পর্যাযে চালক নিয়ন্ত্রণ হারালে টমটমটি রাস্তার পাশে উল্টে যায়। ঐ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে হান্নান মিয়া ও দুই মহিলা সহ ৬ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় দায়িত্বরত চিকিৎসক হান্নান মিয়াকে মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোগলাবাজর-ফেঞ্চুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তোলে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান দুর্ঘটনার পর টমটমের চালক পালিয়ে যায়। নিহত ট্রাক চালক হান্নান মিয়ার লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed