কোম্পানীগঞ্জে বিদেশি মদসহ আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের হাওর এলাকা থেকে ১৮০ বোতল বিদেশি মদসহ তিন যুবককে আটক করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের জিয়াকুড়ি হাওর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- বতুমারা গ্রামের মহরম আলী, আব্দুছ ছালাম এবং কমর উদ্দিন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চামুরাকান্দি গ্রাম সংলগ্ন জিয়াকুড়ি হাওরে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় ১৮০ বোতল মদ, ২৪টি বিয়ার ক্যান এবং মাদক বহনকারী নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
« হ্যাকিং থেকে ফেসবুক আইডি নিরাপদ রাখবেন যেভাবে (Previous News)
(Next News) মোগলাবাজারে টমটম উল্টে প্রাণ গেল ট্রাক চালকের »
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed