৮৫ আরোহী নিয়ে ফিলিপিন্সে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ৮৫ আরোহী ছিলেন। রোববার (৪ জুলাই) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।
সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, সি-১৩০ মডেলের ওই বিমানটিতে আগুন ধরে গেছে। তাৎক্ষণিকভাবে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে। আমরা হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করছি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।
দক্ষিণ ফিলিপিন্স সামরিক বাহিনীর প্রচুর উপস্থিতি রয়েছে। সেখানে অপহরণ, অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় জঙ্গিগোষ্ঠীগুলো থেকে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed