হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: হাইতি দক্ষিণপূর্বে রাজধানী পোর্ট অব প্রিন্সে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় উপসাগরীয় শহর জ্যাকমেলে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দেশটির সিভিল অ্যাভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, যাত্রা করার এক ঘণ্টা পরেই জ্যাকমেল শহরে দুর্ঘটনায় পড়ে বিমানটি।
দুর্ঘটনায় মার্কিন মিশনারির দুজন সদস্য মারা গেছেন। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় হাইতিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি এখনো দেওয়া হয়নি।
তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানে কাজ করছেন তদন্তকারীরা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed