করোনায় মারা গেছেন গীতিকার ফজল-এ-খোদা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
রোববার (৪ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।
গীতিকারের ছেলে ওয়াসিফ-এ-খোদা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে তার মা করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওয়াসিফ-এ-খোদা নিজে এবং স্ত্রীও করোনায় আক্রান্ত বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসার পর অবশেষে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
বিবিসির জরিপ অনুযায়ী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থানে রয়েছে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি।
ফজল-এ-খোদার লেখা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগ’ ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে, ‘খোকন মণি রাগ করে না’।
তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। দেশাত্মবোধক, আধুনিক, লোকসংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
ফজল-এ-খোদার বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার তিন ছেলে, সবাই ঢাকাতেই থাকেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed