সাংবাদিক পরিচয়ে ঘুরে অস্ত্র মামলার আসামী, গাড়ীসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থানার অস্ত্র ও অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আবুল হাসান নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের সাখাওয়াত আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলার জন্য সাংবাদিকের স্টিকার গাড়িতে লাগিয়ে কৌশলে সে চলাফেরা করতো। তার বিরুদ্ধে মোটরসাইকেল এবং সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগ আছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম। তিনি বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিয়ানীবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed