সীমিত আনুষ্টানিকতায় শেষ হলো শাহজালাল (রহ.)-এর ওরস
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউনের মধ্যে সীমিত আনুষ্টানিকতায় শেষ হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০২তম ওরস।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মাজার পরিচালনা কমিটির সদস্যরা গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। এরপর রাত ১০টার দিকে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওরস।
এদিকে ওরসের দিন সকালে মানুষের সমাগম না থাকলেও সন্ধ্যার দিকে বাড়তে থাকে মানুষের সমাগম। ভিড়ের কারণে ভেঙে পড়ে সামাজিক দূরত্ব।
মাজার কর্তৃপক্ষের দাবি, করোনাভাইরাসের কারণে এবার ওরস বাতিল করা হয়েছে। এ জন্য কাউকে বলা হয়নি। আর মানুষের ভিড় যাতে না হয় সেজন্য বৃহস্পতিবার সকালে আমরা কাউকে না জানিয়ে গিলাফ ছড়াই। সে সময় মাজার প্রাঙ্গণে ১০/১৫ জন লোক ছিল।
তবে দুপুরের দিকে কেউ একজন ফেসবুক লাইভে রাতে মিলাদের বিষয়টি জানিয়ে দেওয়ায় আশেপাশের মানুষজন চলে আসেন। আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝানোর জন্য। কিন্তু কেউ কথা শোনেননি।
গত ১২ জুন শাহজালাল (রহ.) এর দরগাহ অফিসে মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান সংবাদ সম্মেলনে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় হযরত শাহজালাল (র.)-এর ৭০২তম বার্ষিক ওরস এবার হচ্ছে না।’
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed