Main Menu

রাজধানীতে লকডাউন দেখতে বেরিয়ে আটক ৭৫৫

বৈশাখী নিউজ ডেস্ক : লকডাউন কেমন হচ্ছে দেখতে বেরিয়ে কিংবা জরুরী প্রয়োজন ছাড়া অনর্থক বাইরে বেরিয়ে সারাদিনে পুলিশের হাতে আটক ও গ্রেফতার হয়েছেন ৭৫৫ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথমদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে তাদের আটক ও গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, লকডাউনের সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানাতে রাজধানীজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়। সারাদিনে বিনা কারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সর্বমোট ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্য করায় আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed