ভ্যাকসিনসহ চার দাবিতে সিলেটে প্রবাসীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভ্যাকসিনসহ চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। আগামী ২১ দিনের মধ্যে দুই ডোজ ভ্যাকসিন, গত দেড় বছরে দেশে আটকে থাকা প্রবাসীদের সরকারি উদ্যোগে কর্মস্থলে ফেরত পাঠানো, প্রত্যেক প্রবাসীদের জন্য কোয়ারেন্টাইন বাবদ ২৫ হাজার টাকা দেওয়া ও অতিস্বত্তর যে সব দেশে বিমান যোগাযোগ বন্ধ আছে সেসব দেশে বিমান চলাচল শুরুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে ১২টার দিকে নগরীর উপশহরস্থ সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো অফিসের সামনে এ মানববন্ধন করেন সিলেটে বসবাসরত ও মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা প্রবাসীরা।
জানা গেছে, এ মানববন্ধনে প্রায় ৩শ’ প্রবাসী উপস্থিত হয়ে বিক্ষোভ করেন। মানববন্ধনে উপস্থিত দক্ষিণ সুরমার লালাবাজারের বাসিন্দা সৌদি প্রবাসী জামাল আহমদ বলেন, সরকার বিভিন্ন অফিসের লোকজনদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। কিন্তু প্রবাসীদের ভ্যাকসিনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নিচ্ছে না। এতে করে প্রবাসীদের জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার।
ওমান প্রবাসী মিজানুর রহমান বলেন, কোভিড সংক্রমনের ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখন ফিরতে পারছেন না দেশে আসা প্রবাসীরা। আবার অনেক দেশে ভ্যাকসিন নেওয়া ও বাধ্যতামুলক কোয়ারেন্টাইন গ্রহন সাপেক্ষে কর্মীদের তাদের পুরনো কাজে ফেরত নিচ্ছে। কিন্তু ভ্যাকসিন সংকট ও প্রবাসীদের এক্ষেত্রে যথাযথ মুল্যায়ন না থাকায় সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed