সিলেটে পাঁচ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা সিনিয়র এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাকিয়া রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, শাহীন স্টোরকে ৮ হাজার টাকা, মায়ের দোয়া খিচুরি হাউসকে ৩ হাজার টাকা, আলা ড্রাগ হাউজকে ২ হাজার টাকা ও আয়েশা কর্ণারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্প ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর সিলেট এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed