সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২৫ জন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৫ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৮ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৫ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ১২৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৫২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯১৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৬১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৯৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৭৩ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ০৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৫৮৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮০৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৫৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ৭৩ জন, হবিগঞ্জে ২ জন, ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৩ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৮ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
গত বছরের মার্চ থেকে এ বছরের ২৪ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৫৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed