সিলেটে পিকআপ গাড়ির চাপায় রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় এক রিকশাচালককে চাপা দেয় বেপরোয়া গতির একটি পিকআপ গাড়ি। এতে ঘটনাস্থলেই ওই রিকশাচালক মারা যান। তবে চালক পিকআপ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
বুধবার (২৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শামিম মিয়া (৪৫) সিলেটে বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার এলাকার মৃত তরিক মিয়ার ছেলে। তিনি নাজিরবাজারে একটি কলোনিতে ঘর ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন শামিম মিয়া। এসময় ঢাকার দিক থেকে আসা সিলেটগামী একটি দ্রুত গতির বেপরোয়া পিকআপ গাড়ি শামিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই শামিম মিয়া মারা যান।
এদিকে, দুর্ঘটনার ফলে দুদিকে কয়েক কিলোমিটারজুড়ে সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ লাশ নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed