ঋণের চাপ সইতে না পেরে সুপারি বিক্রেতার আত্নহনন!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে ঋণের চাপে সুকুমার রায় (৪৫) নামে এক পান-সুপারি বিক্রেতা আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, অনেকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজারে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ তার নিজ দোকানের শয়ন ঘর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামের জয় কুমার রায়ের ছেলে।
স্থানীয় পাথর ব্যবসায়ী আব্দুল আজিদ জানান, সুকুমার রায় ১০-১২ বছর ধরে কোম্পানীগঞ্জের দয়ারবাজারে ব্যবসা করছেন। করোনা পরিস্থিতিতে ব্যবসায় মন্দাবস্থা দেখা দেওয়ায় ধার-দেনা করে চলছিলেন। পাওনাদার অনেকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এই চাপ সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক ভাবে আমাদের ধারণা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার সকাল ৯টার দিকে দয়ারবাজারের একটি রেস্টুরেন্টে সুকুমারকে নাস্তা করতে দেখেন কয়েকজন। এরপর নিজ দোকানে ঢুকে ভেতর থেকে দরজার লক লাগিয়ে নেন। সারাদিনেও দরজা না খোলায় অনেকের সন্দেহ হয়। পরে খবর পেয়ে বিকেল চারটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed