খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরা উপলক্ষে ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার বাদ আছর নগরীর আম্বরখানা এলাকার একটি ইয়াতিম খানায় উক্ত কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর চৌধুরী, মহানগর মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন আহমেদ মাছুম, মহানগর সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, মহানগর বিএনপির সদস্য পারভেজ আহমদ, মাহবুব আহমেদ চৌধুরী, ২৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ও ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমূখ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed