Main Menu

সিলেটে শ্বশুরবাড়িতে যুবককে বিষ খাইয়ে ‘হত্যা’র অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহজালাল উপশহরে শ্বশুরবাড়িতে এক যুবককে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ওঠেছে। শনিবার (১৯ জুন) রাত ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু ঘটে।

নিহত তাজ উদ্দিন আহমদ (২৫) পেশায় সিএনজি অটোরিকশা চালক। তিনি সিলেট শহরতলীর আখালিয়া এলাকার একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

তাজ উদ্দিনের লাশ ময়না তদন্ত শেষে রবিবার বিকেলে তার গ্রামের বাড়ি ছাতকের ছাতারপই গ্রামের নিয়ে যাওয়া হয়েছে। এরআগে রবিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়না তদন্ত হয়।

জানা গেছে, ছাতক থানার ছাতারপই গ্রামের আব্দুল আলীর ছেলে তাজ উদ্দিন আহমদ ৭ বছর আগে নগরীর শাহজালাল উপশহরস্থ বি ব্লকের ২৯ নং বাসার আকাস মিয়ার মেয়ে সুলতানাকে বিয়ে করেন। বিবাহিত জীবনে তাদের ৫ বছরের একটি মেয়েসন্তান রয়েছে।

কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরপর সুলতানা বাবার বাসায় চলে যান। গত ১৬ জুন সন্তানকে দেখতে শাহজালাল উপশহরে শ্বশুরের বাসায় যান। এরপর তিনি শ্বশুরের বাসায় ছিলেন। কিন্তু ১৯ জুন হঠাৎ শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাজ উদ্দিনের স্বজনদের জানানো হয়- তিনি বিষ খেয়েছেন এবং তাজ উদ্দিনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শনিবার (১৯ জুন) সকালে তাজ উদ্দিনের স্বজনরা হাসপাতালে যান। শনিবার রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাজ উদ্দিন। পরে আজ রবিবার সকালে মরদেহের ময়না তদন্ত করা হয়।

এ ঘটনায় তাজ উদ্দিনের স্বজনরা সিলেট মহানগর পুেিলশর (এসএমপি) শাহপরান থানা পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তাজ উদ্দিনকে শ্বশুরবাড়ির লোকজন বিষ প্রয়োগে হত্যা করেছেন বলে তার স্বজনরা উল্লেখ করেছেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়ে আমরা মরদেহের ময়না তদন্তের ব্যবস্থা করেছি। রাতে তাজ উদ্দিনের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের কথা রয়েছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed