Main Menu

সুনামগঞ্জে করোনা প্রতিরোধে ক্যারাভান প্রদর্শনীর উদ্বোধন

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : কোভিড ১৯ ভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসুচি (এইচপিএনএসপি) এবং স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেল্থ এন্ড প্রমোশন ও স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

Manual1 Ad Code

এরই অংশ হিসেবে জনসচেতনতামূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দেশের সকল পর্যায়ে সাধারন মানুষের এই করোনা মহামারীর সংক্রমন থেকে নিজের সুরক্ষাসহ পরিবার, পরিজন, স্বজন তথা সকলের জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে বর্তমান সরকার দেশের মানুষকে এই মহামারীর সংক্রমন থেকে রক্ষার্থে স্বাস্থ্য সেবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য লকডাউন ঘোষণাসহ বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহন করেছে। যার ফলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল।

এই মহামারী প্রতিরোধে মাস্ক পরা, কিছুক্ষণ পর সাবান দিয়ে হাত পরিষ্কার করা, ভিড় এরিয়ে চলা, ন্যূনতম ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা রোগীদের কোয়ারেন্টাইনসহ স্বাস্থ্য বিধি মেনে চলবার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসচেতনামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।

তারই অংশ হিসেবে “মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দেশের ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

Manual6 Ad Code

২০ জুন রোববার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাছননগরস্থ কার্যালয়ে এ উপলক্ষ্যে এক ক্যারাভান প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী।

Manual6 Ad Code

সদর উপজেলা ও পৌর শহরের ওয়েজখালী, নবীনগর, রাধানগর পয়েন্ট ও রঙের বাজারসহ ৫টি উল্লেখযোগ্য পয়েন্টে দিনব্যাপী এই ক্যারাভান প্রদর্শনীটি সাধারন মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল,সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, ক্যশিয়ার মমরাজ চৌধুরী, প্রধান সহকারী অম্বা রায়, এশিয়াটিক ইভেন্ট এ্যাকটিভিশন এর প্রতিনিধি শরীফুল ইসলাম হৃদয় ও এমডি হামিম প্রমুখ।

Manual7 Ad Code

উদ্বোধনী বক্তব্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী বলেন, কোভিড ১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারী যে ভয়াবহ রুপ ধারন করেছে, তার প্রতিরোধে আমাদের সচেতন থাকা এবং ভ্যাকসিন গ্রহন করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্বাস্থ্যবিধি মানবো এবং সকলকে মানতে সচেতন করবো। তবেই বাংলাদেশসহ পুরো বিশ্ব করোনা মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে সুরক্ষিত থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code