Main Menu

মৌলভীবাজারের ৬৫৭টি পরিবার পেল নতুন ঘর

শ্রীমঙ্গল প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলায় ৬৫৭টি পরিবারকে দুই শতক জমিসহ সেমিপাকা নতুন ঘর প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে ইউনিয়নের মাজদীহি পাহাড়ে গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে আমি যেহেতু যেতে পারিনি। আমার পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, ডিসি এবং ইউএনও জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, নারী সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন উপকারভোগী ও স্থানীয় বীরঙ্গনা শিলা গুহ এর সাথে।

দেশের ৪৫৯টি উপজেলা প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে জমির দলিল ও ঘরের চাবি বুঝে নেন এসব পরিবার।

জানা যায়, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৬৫৭টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৩৭টি, রাজনগরে ৪২টি, শ্রীমঙ্গলে ১৫৮টি, কমলগঞ্জে ১৫২টি, কুলাউড়ায় ৮৩টি, জুড়ীতে ৮০টি, বড়লেখায় ১০৫টি ঘর বিতরণ করা হয়েছে ।

 

 

Share





Related News

Comments are Closed