ঢাবিতে সশরীরে পরীক্ষা, উপস্থিত শতভাগ
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনার কারণে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে চলছে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম। তবে, অনলাইনে একাডেমিক কার্যক্রম চললেও শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে অনেক বেগ পোহাতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসকে।
কয়েকবার পরীক্ষার ঘোষণা দিয়েও করোনা টেউয়ের কারণে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারেনি। অন্যদিকে, করোনা মহামারির মধ্যেই পরীক্ষা দিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত পরীক্ষা করোনাকালীন সময়ে আবাসিক হল খোলা হবে না এমন শর্তে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই ঘোষণার পর যেসব শিক্ষার্থীদের ঢাকায় আবাসিক সুবিধা নেই সেসব শিক্ষার্থী বিপাকে পড়ে। তবে, শিক্ষার্থীদের এই সমস্যা সমাধান করে চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।
রোববার (২০ জুন) দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগের চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের ৮১ জন শিক্ষার্থীর মধ্যে ৮১ জনই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, প্রতি বছর বিভিন্ন পরীক্ষা নিতে গিয়ে দেখা যায় অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। তবে, করোনা মহামারির মধ্যে চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের পরীক্ষায় শতভাগ উপস্থিতি দেখা গেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীর আবাসিক সুবিধা ছিল না। আমরা বিভাগের শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের এই সমস্যা সমাধান করার চেষ্টা করেছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, খুবই সুন্দরভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষার্থীরা আন্তরিকতার সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অংশ নিয়েছে।
Related News
সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ১১২৭ শিক্ষার্থী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ওRead More
সিলেটে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ওRead More



Comments are Closed