Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জজকোর্টের সিনিয়র আইনজীবী ও বিভাগীয় স্পেশাল জজ আদালত সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনির উদ্দিন মারা গেছেন।

তিনি গত কয়েকদিন থেকে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। বেলা ৩টার দিকে সিলেট নগরীর উপশহর এ ব্লক জামে মসজিদে প্রথম জানাযা ও ২য় জানাযা তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগরের হরচিপুর গ্রামের জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন মারা গেছেন। তিনি গত ২ দিন থেকে আইসিইউতে ভর্তি ছিলেন।

Share





Related News

Comments are Closed