Main Menu

জৈন্তাপুরের ১১২টি গৃহহীন পরিবার পেল নতুন ঘর

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মধ্যে গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ১১২টি ঘর বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পের বাকি ১শ’ টি ঘরের কাজ এখনো সম্পন্ন হওয়ার পথে।

Manual8 Ad Code

রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গৃহহীনদের মাঝে এসব ঘর বিতরণ করেন।

Manual7 Ad Code

এছাড়া মুজিব বর্ষের ঘর বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, নিজপাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, চিকনাগুল ইউপি’র চেয়ারম্যান আমিনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, প্রকল্পের সহায়ক মোঃ আমিন আহমদ, মোঃ রুবেল শরিফ ৷ এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷

Manual2 Ad Code

ভূমিহীন ও গৃহহীনরা একটি পাকা ঘর পাওয়ার স্বপ্ন পূরন হল জৈন্তাপুরের ১শ’টি পরিবারের। যেখানে নিরাশ্রয় এসব মানুষ কোনো দিন ভাবেনি তারা একদিন জমির মালিক হবে আর পাকা ঘরে বসবাস করবে। অবশেষে স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Manual2 Ad Code

জানা গেছে, জৈন্তাপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩শ ৩০টি ঘর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। তারমধ্যে ১ম দফায় ১শ ২৬ টি ঘর বিতরণ সম্পন্ন হয়। আজ ২য় দফায় ১শ ১২টি ঘর বিতরণ করা হয় ৷ বাকী ৯২টি ঘর নির্মানের কাজ শেষ পর্যায় রয়েছে ৷
বিদ্যুৎ সুবিধা সহ দৈনন্দিন সুযোগ-সুবিধা সম্বলিত আশ্রয়ণ প্রকল্পে থাকছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহে রয়েছে গভীর নলকূপ। যাতায়াতের সুবিধার জন্য উপজেলা সদর হতে প্রকল্প এলাকার রাস্তাও প্রশস্ত করা হয়৷ দ্রুত সময়ের মধ্যে রাস্তার পাকা করনের কাজ শুরু হবে বলে জানানো হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক জানান, গৃহহীনদের মাঝে ঘরের মালিকানা বুঝে দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি শেষে করে নির্ধারিত সময়ের মধ্যেই আজ মাননীয় প্রধানমন্ত্রী ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন। পরিবেশ পরিস্থিতি সব ঠিক থাকলে কিছু দিনের মধ্যে বাকী ৯২টি নির্বাচিত উপকারভোগীদের মধ্যে বিতরন করা হবে৷

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code