সিলেটে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চীন থেকে আসা সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে সিলেটে। সিলেট ছাড়াও দেশের প্রতিটি জেলায় একটি করে কেন্দ্রে শনিবার সিনোফার্মের টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়।
শনিবার (১৯ জুন) সকাল নয়টা থেকে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় ধাপের এ গণটিকা কর্মসূচি শুরু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর এলাকায় টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন। তিনি জানান, প্রথমদিন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে।
ডা. সুমন আরও জানান, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাকেন্দ্রগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
শনিবার ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রমের উদ্বোধনের কথা জানিয়ে ডা. সুমন বলেন, ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলে তাদেরকে টিকা দেয়া হবে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে টিকা দেয়ার জন্য নির্দেশনা এসেছে।
এরআগে শুক্রবার (১৭ জুন) চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছে। টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।
Related News
ছাত্রকে বলাৎকারের অভিযোগ, সিলেটে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক আবাসিক ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালRead More
সিলেটে সাইদুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ওসমানী এয়ারপোর্ট এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর হামলায়Read More



Comments are Closed