রবিবার সিলেট নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রবিবার (২০ জুন) সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাভুক্ত নগরীর শাহজালাল উপশহর রোড, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক ও শিবগঞ্জ পয়েন্ট এবং এর আশপাশ এলাকায় রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সাময়ীক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed