বিশ্বনাথে দাদন ব্যবসায়ীর হামলায় বৃদ্ধ আহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দাদন ব্যবসায়ীর হামলায় হানিফ উল্লাহ (৯০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
আহত এই বৃদ্ধ উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৮ জুন) বিকেলে বৃদ্ধের বসত বাড়িতে গিয়ে ওই হামলা চালায় একই গ্রামের পাশের বাড়ির মৃত আব্দুল মুতলিবের পুত্র দাদন ব্যবসায়ী ফরিদ আলী (৩৫)। তিনি একজন দাদন ব্যবসায়ী বলে জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে, গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
আহতের স্ত্রী ও ছেলে জানান, তাদের একটি পোষা বিড়াল ফরিদ আলীর ঘরে যায়। এতে ফরিদ আলী ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে হানিফ উল্লাহকে আহত করে।
তবে, ফরিদ আলী হামলা করেননি জানিয়ে বলেন, তার ছেলের সাথে বৃদ্ধের ঝামেলা হয়েছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed