Main Menu

জাদুকাটায় স্পিডবোডের ঢেউয়ে নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নৌকাডুবিতে হাসিনুর মিয়া নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার দুপুরে জাদুকাটা নদীর বড়টেকের মাঝেরচরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ হাসিনুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও’র আক্কাফ আলীর ছেলে।

উপজেলার ঘাগটিয়া বড়টেক এলাকায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে জাদুকাটা নদীর ওপারের পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি উত্তোলনে যান টেকেরগাঁওয়ের হাসিনুরসহ তিন শ্রমিক।

লাকড়ি উত্তোলন শেষে দুপুরে লাকড়ি নিয়ে বাড়ি ফেরার পথে বড়গোফ (বারেকটিলা)’র খেয়াঘাট হতে তিনটি স্পিডবোড দ্রুতগতিতে জাদুকাটা নদী অতিক্রম করছিল। এসময় প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাসহ তিন শ্রমিক পানিতে ডুবে যান।

এরপর দুই শ্রমিক সাঁতরে তীরে উঠলেও সঙ্গে থাকা অপর শ্রমিক হাসিনুর জাদুকাটায় নিখোঁজ হন।

স্থানীয় লোকজন নৌকাটি ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে উদ্ধার করেছেন।

সন্ধ্যা ৭টার দিকে জেলার বিশ্বম্ভরপুর থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল নদীতে নিখোঁজ হাসিনুরের সন্ধানে নামে। তবে তার সন্ধান এখানো মেলেনি বলে জানান স্বজনরা।

 

Share





Related News

Comments are Closed