দক্ষিণ সুরমা থেকে তিন শিশু নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে একসঙ্গে ৩টি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এরা তিনজনই মাদ্রাসা শিক্ষার্থী।
নিখোঁজরা হলো উপজেলার আহমদপুর গ্রামের মৃত সামছুল ইসলামের যমজ ছেলে হাসান (১৩), হোসেন (১৩) ও গৃহকর্মী সালমা বেগমের ছেলে অপু (১০)। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে তারা নিখোঁজ রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।
নিখোঁজ হাসান ও হোসেন সিলেট নগরীর কুদরত উল্লাহ মাদ্রাসায় হাফিজ বিভাগে এবং অপু দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় হাফিজ বিভাগে অধ্যায়নরত রয়েছে বলে জানিয়েছেন তাদের চাচাতো ভাই সালাহ উদ্দিন আহমদ।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৬টায় বাসার কাউকে কোন কিছু না বলে তারা বাসা থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় তারা বাসায় থেকে পড়াশুনা করে যাচ্ছে।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নম্বর-৮১১)। কেউ তাদের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা হাসান ও হোসেনের চাচাতো ভাই মোঃ সালাহ উদ্দিনের মুঠোফোন নম্বরে (০১৭১৫২৮৩৬৬২) যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ যমজ ভাই দ্বয়ের গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। অপুর গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার। ঘর থেকে বাহির হওয়ার সময় তাদের পরনে ছিলো টিশার্ট ও প্যান্ট। তারা সবাই সিলেটের আঞ্চলিক বাসায় কথা বলে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন-এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed