মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: অসুস্থ বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে অসুস্থ কেন্দ্রীয় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপি নেতা মুফতি বদরুন নুর সায়েক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, বিএনপি নেতা সায়েদুল হক সুহেল, মহিবুর রহমান মহিব, আহমদ সুলেমান চেয়ারম্যান, মনিরুল ইসলাম, আব্দুল জব্বার, শফিক মিয়া ও আব্দুল্লাহ আল মুমিন প্রমূখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed