রোটারী ক্লাব অব সিলেট সিটির তিন প্রজেক্ট সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে তিনটি প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে। গত ১৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর বাগবাড়ীস্থ রোটারী হাউজ প্রাঙ্গনে রোটারী ডিষ্টিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদ এর উপস্থিতিতে এ প্রজেক্ট সমৃহ বাস্তবায়ন করা হয়।
রোটারী ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগীতায় রোটারী ক্লাব অব সিলেট সিটির মাধ্যমে মদিনা মার্কেট এলাকার পরিস্কার-পরিছন্নতা বজায় রাখার লক্ষ্যে একটি ময়লা বহনকারী ভ্যান, চাদনীঘাট এলাকায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসহায় এক ব্যক্তিকে একটি ভ্যান এবং এক অসহায়কে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
প্রজেক্ট বাস্তবায়ন অনুষ্ঠানে রোটারী ডিষ্টিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্ট, ফোরামের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ জাকারিয়া চৌধুরী, জোনাল কোঅর্ডিনেটর কবির উদ্দিন, রোটারী ক্লাব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নুরুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এস এ শফি, রোটারিয়ান তাসলিমা বেগম, রোটারিয়ান আনিসুর রহমান, রোটারিয়ান আব্দুল্লাহ আল মাহমুদ, এডভোকেট আশরাফ খান পারভেজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed