সাংবাদিক মারুফ হাসানের পিতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক জালালাবাদ এর অনলাইন ইনচার্জ সাংবাদিক মারুফ হাসানের পিতা এ কে এম শফিকুল ইসলাম আজ বুধবার (১৬ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত রাতে অবস্থার অবনতি হলে সিলেটে নিয়ে আসার পথে এম্বুল্যান্সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ এশা পূর্ব শাহবাজপুর ছাতারখাই গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
Related News
সিলেট সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালেRead More
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More



Comments are Closed