এনএইচএফএসকে রোটারি ক্লাবের ৬টি ভ্যান্টিলেটর প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি ইন্টারন্যাশনাল অনুমোদিত গ্লোবাল গ্রান্টের মাধ্যমে জালালাবাদ রোটারি ক্লাব কর্তৃক সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে, আমেরিকার অত্যাধুনিক মডেলের ৬ টি ভ্যান্টিলেটির প্রদান করা হয়, যার মূল্য ১কোটি এগারো লক্ষ টাকা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি প্রফেসর ডা.সুধাংশু রঞ্জন দে’র সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা.মোঃ আমিনুর রহমান লস্কর, সহ সাধারণ সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, হাসপাতালের সিইও কর্নেল(অব.) শাহ আবিদুর রহমান, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর আইপিডিজি লে: কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর, ক্লাব প্রেসিডেন্ট ডা. জাকারিয়া হোসেন, পিপি রোটাঃ হানিফ মোহাম্মদ এবং পিপি রোটাঃ মাসুদ আহমেদ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ডা.মোস্তফা শাহ শাহজাহান চৌধুরী বাহার এবং জালালাবাদ রোটারি ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন পিপি রোটা: মোস্তফা কামাল, ইনকামিং প্রেসিডেন্ট রোটাঃ আলী আশরাফ চৌধুরী খালেদ এবং ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
ক্যাপশন :জালালাবাদ রোটারি ক্লাব কর্তৃক সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে ৬ টি ভ্যান্টিলেটর প্রদান।
Related News
সিলেটে মা-ভাইয়ের বিরুদ্ধে অর্থ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ প্রবাসী ভাই-বোনের
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনেRead More
সিলেট রেল স্টেশন এলাকা থেকে মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৩৭)Read More



Comments are Closed