সাবেক মেয়র কামরানের মৃত্যুবার্ষিকীতে পরিবারের কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
রোববার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৪ জুন রাতব্যাপী খতমে কোরআন ও বিশেষ মোনাজাত, ১৫ জুন সকাল ৯টায় মরহুমের কবর জিয়ারত ও মানিক পীর রহ. টিলা সংলগ্ন স্থানে শিরনী বিতরণ, পরে খতমে কোরআন ও বাদ জোহর দোয়া মাহফিল ও শিরনী বিতরণ, বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
এক বার্তায় ডা. আরমান আহমদ শিপলু, মরহুম পিতা বদর উদ্দিন আহমদ কামরানের আত্মারা মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed