Main Menu

সাবেক মেয়র কামরানের মৃত্যুবার্ষিকীতে আ.লীগের কর্মসূচি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এর ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৫ জুন মঙ্গলবার।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ জুন মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে মানিকপীর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডে বাদ আছর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্তৃক নির্ধারিত মসজিদে স্বাস্থ্য বিধি মেনে মিলাদ মাহফিল সম্পন্ন করা।

এসব কর্মসূচিতে সকল নেতৃবৃন্দকে অংশগ্রহণ করার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন আহবান জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ জুন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বদর উদ্দিন আহমদ কামরান।

Share





Related News

Comments are Closed