Main Menu

সিলেটে চোরাই মোবাইল বিক্রি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে ছিনতাইকৃত মোবাইল-টাকা উদ্ধার করতে গিয়ে অনলাইন চোরাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ইতোমধ্যে এই চক্রের ৭ জন্যকে গ্রেফতারও করা হয়েছে।

১৩ জুন রোববার বিকেলে এই তথ্যটি জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার বি.এম. আশরাফ উল্যাহ তাহের।

তিনি জানান, গত জানুয়ারী মাসে দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয়ে একজন আইনজীবীর মোবাইল ছিনতাইয়ের ঘটনার পর চাঞ্চল্যকর এই তথ্যটি পুলিশের কাছে ধরা পড়ে। দীর্ঘ ৫ মাস অনুসন্ধান শেষে ১২ জুন শনিবার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, মৌলভীবাজারের সদর থানার আমতৈল এলাকার চলকাপন গ্রামের মৃত নীল মিয়ার ছেলে আইয়ুব আলী (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাকপা টুকেরবাজার এলাকার মৃত চান মিয়ার ছেলে আইনুল হক (২০) ও সিলেটের দক্ষিণ সুমরা উপজেলার শিববাড়ি এলাকার জৈনপুর গ্রামের মৃত সিকান্দর আলীর ছেলে বেলাল আহমদ (২২), জালালাবাদ থানার চরুগাও এলাকার ইমাম হোসেনের ছেলে মো: শামীম মিয়া (২২), চুনারুঘাটের সাটিয়াজুরি গ্রামের মৃত নূর হোসেনের ছেলে সোলেমান (২২), মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের মো: খলকু মিয়ার ছেলে রুবেল (২৪), নবীগঞ্জ সাকুয়া গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে ছাইদ উল্লাহ (২১)। এদের মধ্যে আইয়ুব আলী এই চোর চক্রের মূল হোতা। তবে তার আপন বড় ভাই আব্দুস শহীদকে এখনো ধরতে পারেনি পুলিশ।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে এসআই মো. রেজাউল করিম, এসআই শাহিন কবির, এসআই শিপু কুমার দাস, এএসআই মো: ওবাইদুল্লাহ শেখ, এএসআই মো: জিয়াউর রহমান সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ চক্রের সদস্যদের গ্রেফতার করেন।

পুলিশ জানায়, এ চক্রটি ফেসবুকে ভুয়া আইডি খুলে কম দামে মোবাইল ফোন বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। তবে এক আইডি বেশিদিন ব্যবহার করে না। কিছু মোবাইল বিক্রির পর সেই আইডি ডিঅ্যাক্টিভ করে নতুন আরেকটি আইডি খুলে। সিলেটে চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো কম দামে বিক্রি করে। এ চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে অনলাইনে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, সিলেটের ছিনতাইকারীসহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রতিদিন মোবাইল ফোন ক্রয় করে তারা। পরে সেগুলো অনলাইনে বিক্রি করে।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম জালালাবাদকে বলেন, এই চক্রের মূল হোতা শিববাড়ীর আব্দুস শহিদ ও মৌলভীবাজারের আমতৈল এলাকার আইয়ুব আলী। তাঁর দীর্ঘদিন ধরে সিলেটে চোরাই মোবাইল ফোন খুবই কম দামে ক্রয় করে ফেসবুকে ভুয়া আইডি খুলে সেগুলো বিক্রি করতো।

তিনি বলেন, রোববার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আরেক মূল হোতা আব্দুস শহিদসহ এ চক্রের অপর সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহ রেখেছে।

Share





Related News

Comments are Closed