Main Menu

মানিকপীরটিলা গোরস্থান প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর হযরত মানিক পীর (রহ.) গোরস্তানে হাজারো মানুষের কবর খুঁড়ে অত্যন্ত অপরিকল্পিতভাবে গার্ডওয়াল নির্মাণের প্রতিবাদে এবং হাজারো কবরকে হাঁটাচলার উন্মুক্ত ব্যবহারের জন্যে ছেড়ে দেয়ার ঘৃণ্য চেষ্টার প্রতিবাদে শুক্রবার (১১ জুন) বাদ জুমা টিলার পাদদেশে জানাযা নামাজ পড়ার স্থানে এক অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়েছে।

সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত উক্ত কর্মসূচিতে নির্দলীয়, নিরপেক্ষ ও ন্যায্যদাবি আদায়ে নগরী-শহরতলীর প্রতিটি পাড়া-মহল্লার মানুষকে বাদ জুমা বেলা ২টা থেকে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। সংবাদ বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed