ভূমিকম্প থেকে রক্ষায় শাহজালাল (রহ.) মাজারে মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হজরত শাহজালাল রহ. ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে হজরত শাহজালাল রহ. মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ মাহফিল বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দুআ মাহফিলে হজরত আহমদ কবির (রহ.) ও হজরত শাহজালাল (রহ.)-এর ওফাতের তারিখ, করোনা মহামারি ও ভূমিকম্প থেকে সিলেটবাসীকে হেফাজত করার জন্য মোনাজাত করা হয়।
মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো মকন মিয়া চেয়ারম্যান, প্রচার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মলিক তপন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, রিমন আহমদ প্রমুখ।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মো. নিজাম উদ্দিন চৌধুরী।
Related News
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More



Comments are Closed