আটোয়ারীতে বাস চাপায় শিশুর মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে চলন্ত বাসের চাকায় পৃষ্ট হয়ে মিতু আকতার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মর্মান্তিক মৃত্যূর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলার আটোয়ারী-পঞ্চগড় সড়কের ধামোর জুগিকাটা এলাকায়।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুগিকাটা গুচ্ছ গ্রামের দিনমুজুর নুর জামানের ৫ বছর বয়সী শিশু কন্যা মিতু আকতার প্রতিবেশী সমবয়সী কয়েকজন শিশুর সাথে রাস্তার ধারে খেলা করছিল। এসময় আটোয়ারী হতে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই এলাকায় পৌঁছলে খেলার ছলে মিতু আকস্মিকভাবে দৌঁড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বাসের চাকায় পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মিতুর মর্মান্তিক মৃত্যু ঘটে। এসময় অবুঝ শিশু মিতুকে চাপা দিয়ে বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed