তেঁতুলিয়ায় কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষে নিহত ২
মো. সফিকুল আলম দোলন, জেলা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুবেল (২০) ও স্বপন (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে একজন। গুরুত্বর আহত সুজনকে উন্নত চিকিৎসার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (৯ জুন) রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর উপরে দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত পিকআপ চালক রুবেল তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার কালুমিয়ার ছেলে ও নিহত স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। সে তেঁতুলিয়ার কালান্দিগঞ্জ এইচ আর এফ পেট্রোল পাম্পের একজন কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ জানায়, পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় পিকআপ নিয়ে চালক রুবেল যাচ্ছিলেন। এসময় পিকআপের যাত্রী হিসেবে ওই দুইজনও যাচ্ছিলেন। একসময় ভেরসা সেতুতে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি কাভার্ট ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়ির গতিবেগ একটু বেশী থাকায় এতে পিকআপটি দুমড়ে মুছড়ে পিকআপে থাকা চালকসহ তিন আরোহী রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক রুবেল মারা যায়। স্থানীয়রা দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়।
এদিকে গুরুতর আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় স্বপন নামের আরেকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যায়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed