দেশে হোন্ডা আনল রেসিং বাইক ‘সিবিআর ১৫০ আর’
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো হোন্ডার নতুন ফ্লাগশিপ রেসিং মোটরসাইকেল সিবিআর ১৫০ আর মডেলের ২০২১ ভার্সন। এই ভার্সনে ডুয়েল চ্যানেল এবিএস ও এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ জুন) রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের ৬০ রাস্তা সংলগ্ন বাইক ভ্যালিতে হোন্ডার নতুন মডেল উন্মোচন করা হয়।
হোন্ডা জানিয়েছে, শহরমুখী রাইডারের সব চাহিদা পূরণ করার লক্ষেই আমাদের ডেভেলপমেন্ট টিম ‘টোটাল কন্ট্রোল’ এর কনসেপ্ট নিয়ে পুরোপুরি একটি স্পোর্ট বাইক তৈরি করার কাজটি শুরু করে। স্পোর্ট বাইক লাভারদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এগ্রেসিভ, আকর্ষণীয়, আধুনিক, হালকা ওজনের, আরামদায়ক এবং স্পোর্টি ডিজাইনের এই সিবিআর ১৫০ আর বাইকটি বাজারে নিয়ে এসেছে হোন্ডা। নতুন এই মডেলটির সাথে যুক্ত করা হয়েছে অ্যাসিস্ট/স্লিপার ক্ল্যাচ এবং ইনভার্টেড ফ্রন্ট সাশপেনশন ফিচার।
হোন্ডা সিবিআর ১৫০ আর মডেলটি ২০২১ সালের ইন্দোনেশিয়ান ভার্সন। এটি সম্পূর্ণ প্রস্তুতকৃত অবস্থায় দেশে এসেছে। ‘ওন দ্যা রাইড` স্লোগানে বাইকটি দেশের বাজারে ৯ জুন বুধবার থেকে পাওয়া যাচ্ছে।
ফুল ফেয়ারড ডিজাইনে বাইকটি সাজানো হয়েছে। এতে দেয়া হয়েছে সুপার স্পোর্টস রাইডিং পজিশন। ডিওএসসি, ৪ ভাল্বস ইঞ্জিনের বাইকটিতে রয়েছে ৬ স্পিড গিয়ার ট্রান্সমিশন। বাইকটি লিকুইড কুলড ইঞ্জিনের। এতে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্ল্যাচ ব্যবহৃত হয়েছে।
ইএফআই ইঞ্জিনের এই মডেলটির সামনের চাকায় রয়েছে আপ সাইড ডাউন সাসপেনশন। যা এটিকে প্রিমিয়াম লুক দিয়েছে। পেছনে আছে অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবসর্ভার।
বাইকটি মাত্র ১০.৬ সেকেন্ডে শূন্য থেকে ২০০ মিটার পর্যন্ত যেতে পারে। প্রতি ঘণ্টায় ১২৭ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি তুলতে সক্ষম।
বিশেষ ফিচার হিসেবে বাইকটিতে আছে ডুয়েল এলইডি হেড ল্যাম্প, এলইডি ট্রেইলস ও টার্ন ইন্ডিকেটর, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্টাল কনসোল, সফট মাফলার এবং কেলভার প্রটেক্টর।
বাংলাদেশের বাজারে হোন্ডার অনুমোদিত বিক্রয় কেন্দ্রে ৫ লাখ ৩৮ হাজার টাকায় সিবিআর ১৫০আর মডেলটি পাওয়া যাবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed