মুম্বাইয়ে ভবনধসে মৃত্যু ১১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবনধসে পাশের একটি বস্তির ওপর পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর সদস্যরা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা থাকতে পারে। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবন থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পাশের ওই ভবনটি।
এদিকে ভবনধসে আহত লোকদের নেওয়া হয়েছে কানদিভালির একটি হাসপাতালে।
ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবনধসে নিহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া ১৮ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: আনন্দবাজার
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed