সিলেটে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মকর্তার ‘অনশন’
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাকালে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনগুলোর জন্য বাজেটে আর্থিক বরাদ্ধ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৯ জুন) দুপুরে নগরীর সুবিদবাজারে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মওদুদ আহমদের পরিচালনায় অনশনপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি ইসরাফিল আহমদ, সহ-সেক্রেটারি শাহিনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক মতিউর রহমান ও সহ-দপ্তর সম্পাদক কপিল উদ্দিন প্রমুখ।
কর্মসূচিতে সাহাবা আইডিয়াল স্কুল, কবি নজরুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, সফির উদ্দিন কিন্ডারগার্টেন স্কুল, জালালাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নিউ ব্লুবেল স্কুল এন্ড কলেজ, শাহ জালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, দি লাইট হাউজ স্কুল, সিলেট সেন্ট্রাল মডেল স্কুল, সূর্যমূখী বি.কে.এন হাই স্কুল, বালুচর আইডিয়াল স্কুল, গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে গত বছর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা। বিশেষ করে কিন্ডার গার্টেনের আয়ের উৎস শিক্ষার্থী বেতন ও পরীক্ষা ফি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ফি আদায়ও বন্ধ রয়েছে। এতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা পুরোপুরি বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে কোনো সহায়তাও পাচ্ছেন না বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই সিলেটসহ সারা দেশে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা চরম মানবেতর জীবন যাপন করছেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন ক্ষতিগ্রস্ত বিভিন্ন দপ্তর ও সংগঠনকে সহায়তা করে আসছেন। কিন্তু এমন সহায়তা থেকে পুরোপুরি বঞ্চিত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা। তাই তাদের পরিবার পরিজন এবং প্রতিষ্ঠান ঠিকিয়ে রাখার স্বার্থে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed