Main Menu

দোয়ারাবাজারে পানিতে ডুবে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে বানেছা বিবি (১০৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের গোঁজাউড়া গ্রামের পার্শ্ববর্তী ডোমখালী নদীতে এ ঘটনা ঘটে। বানেছা বিবি ওই গ্রামের মৃত মুনসুর আলীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন জানান, বার্ধক্যজনিত কারণে লাঠিতে ভর করে চলাফেরা করতেন বানেছা বিবি। বুধবার বিকালের দিকে বাড়ির পিছনে নদী থেকে পানি তোলার সময় পা ফসকে গিয়ে (পিছলে )পানিতে পড়ে নদীতে তলিয়ে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় ডোমখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

Share





Related News

Comments are Closed