বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে ও প্রায় লাখো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন হয়েছেন। কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিপাতের পর গত রবিবার দ্বীপ দেশটির দক্ষিণ ও পশ্চিমের সমভূমি অঞ্চলের নদীগুলো উপচে নিচু এলাকাগুলো প্লাবিত হয়, এতে ঐ এলাকাগুলোর হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন বলে সোমবার (৭ জুন) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্স।
এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোদিপপিলি জানান, বন্যার পানি নামতে থাকলেও ১০ জেলায় জারি করা ভূমিধসের সতর্কতা এখনো বহাল আছে। বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ বাড়ি বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক আথুলা করুনানায়েকে বলেন, ‘এখন থেকে বৃষ্টিপাত হ্রাস পাবে বলে আশা করছি আমরা তবে মাঝে মাঝে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।’
শ্রীলঙ্কা যখন করোনা ভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে তখনই দেশটি এ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল। দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য জারি করা মাসব্যাপী লকডাউন ১৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে। মহামারির কারণে শ্রীলঙ্কার পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed