পশ্চিমবঙ্গে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে সোমবার প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রাজ্যে হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় ২ ও দুই মেদিনীপুরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে সারা রাজ্যটিতে বজ্রপাতে মোট ২৬ জন প্রাণ হারিয়েছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গেছে আরও ২ জন।
পোলবার দাদপুরে প্রাণ গেছে ৩ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিপাল এবং সিঙ্গুরে এক জন করে ২ জন মারা গেছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।
মুর্শিদাবাদের জঙ্গিপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। আহত হয়েছেন ৭ জন। তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুটি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ ২ জনের। মেদিনীপুরে ও বাঁকুড়ায় ২ জনকে করে মোট ৪ জন নিহত হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed